ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৮ অক্টোবর, ২০২৫ ০৮:০৭ এএম

আলবার বিদায়ে আবেগঘন বার্তা মেসি-নেইমার-সুয়ারেজের

আলবার বিদায়ে আবেগঘন বার্তা মেসি-নেইমার-সুয়ারেজের, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইন্টার মিয়ামির স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা ২০২৫ মেজর লিগ সকার মৌসুমের শেষে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তার এই সিদ্ধান্তে সতীর্থ ও বন্ধু লিওনেল মেসি আবেগী হয়ে পড়েছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন নেইমার-সুয়ারেজও।

আলবা তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও বার্তার মাধ্যমে অবসরের ঘোষণা দেন। এর পরপরই মেসি মন্তব্য করেন, ‘ধন্যবাদ, জর্দি। তোমাকে খুব মিস করব। এত বছর একসাথে খেলার পর বাম দিকে তাকিয়ে তোমাকে না দেখা সত্যিই অদ্ভুত লাগবে।’ মেসি আরও যোগ করেন, ‘এই বছরগুলোতে তুমি আমাকে যত অ্যাসিস্ট দিয়েছ, তা অবিশ্বাস্য। এখন কে আমাকে এমন পাস দেবে?’

মেসি ও আলবা প্রথম একসাথে খেলেন বার্সেলোনায়। যেখানে তারা একসাথে জিতেছেন পাঁচটি লা লিগা শিরোপা, একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, এবং পাঁচটি কোপা দেল রে ট্রফি। পরবর্তীতে ২০২৩ সালে তারা একসাথে ইন্টার মিয়ামিতে যোগ দেন। মিয়ামিতে ইতিহাস গড়েন এই যুগল। ২০২৩ সালে লিগস কাপ ও ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জেতেন এবং এক মৌসুমে সর্বাধিক পয়েন্টের রেকর্ড গড়েন। সর্বশেষ ৪ অক্টোবর নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে আলবার গোলে সহায়তা করেন মেসি।

আরও পড়ুন

এ পর্যন্ত ক্যারিয়ারে আলবা মেসিকে ৩৩টি অ্যাসিস্ট দিয়েছেন, যা মেসির ক্যারিয়ারে চতুর্থ সর্বোচ্চ। তার ওপরে রয়েছেন শুধুমাত্র লুইস সুয়ারেজ (৬০), দানি আলভেস (৪২) ও আন্দ্রেস ইনিয়েস্তা (৩৭)। মেসি আগামী ২০২৬ মৌসুমে তার দুই দীর্ঘদিনের সতীর্থ সের্জিও বুসকেতস ও জর্দি আলবা ছাড়াই খেলতে নামবেন। যদিও তার বর্তমান চুক্তি ২০২৫ সালের শেষে শেষ হওয়ার কথা। তবে ইএসপিএন সূত্রে জানা গেছে, মেসি খুব শিগগিরই ইন্টার মিয়ামির সঙ্গে নতুন চুক্তি সই করতে চলেছেন।

আলবার অবসরের পর দিনভর শত শত শুভেচ্ছা ও শ্রদ্ধাবার্তা আসে তার প্রতি। সাবেক বার্সেলোনা সতীর্থ নেইমার ও সুয়ারেজ (তিনিও এখন ইন্টার মিয়ামিতে) ইনস্টাগ্রামে বার্তা দিয়েছেন। উরুগুইয়ান স্ট্রাইকার সুয়ারেজ লিখেছেন, ‘ভাই, কী বলব জানি না! তুমি অসাধারণ। যা বাকি আছে, উপভোগ করো।’ সান্তোসের হয়ে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার মন্তব্য করেন, ‘তুমি বিশাল এক খেলোয়াড়, ভাই। বড় আলিঙ্গন, ফোলেতি!’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ