ভিডিও শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৩ অক্টোবর, ২০২৫ ০৯:৫২ পিএম

বগুড়ায় গরুর খামারে ডাকাতি ৩ দিনেও কেউ ধরা পড়েনি

বগুড়ায় গরুর খামারে ডাকাতি ৩ দিনেও কেউ ধরা পড়েনি। প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার: বগুড়া সদরের বারপুর স্কুলপাড়ায় গরুর একটি খামারে ডাকাতি হয়েছে। ডাকাতরা খামারের মালিককে হাত পা ও মুখ বেঁধে ফেলে রেখে ৫টি গরু নিয়ে গেছে। এই ডাকাতির ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও গরুগুলা উদ্ধার বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

খামার মালিক সুজন বলেন, গত বুধবার রাত দেড়টার দিকে ১০-১২ জন ডাকাত বিভিন্ন অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার গরুর খামারে হানা দেয়। এ সময় ডাকাতরা তার হাত,পা ও মুখ বেধে ফেলে। এরপর তার খামার থেকে ৫টি গরু নিয়ে চলে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে সদর থানার ওসি হাসান বাসির বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তিনি দাবি করেন ওই খামারে ডাকাতি নয়, গরু চুরির ঘটনা ঘটেছে। পুলিশ গরু উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে রাতে বিশেষ অভিযান, বিদেশি নাগরিকসহ আটক ৭০

‘ঘুষ.সাইট’-এ অভিযোগের পর শিক্ষা কর্মকর্তা বদলি

আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

স্বাস্থ্য অধিদপ্তরে ডিজিএফআইয়ের পরিচয় দেওয়া প্রতারক আটক

শুক্রবার সকাল থেকে বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী