ভিডিও বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০২ অক্টোবর, ২০২৫, ০৫:২২ বিকাল

বগুড়ার শাজাহানপুরে  সাবেক ছাত্রলীগ নেতা শাকিল গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে  সাবেক ছাত্রলীগ নেতা শাকিল গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: সন্ত্রাস বিরোধী মামলায় বগুড়ার শাজাহানপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা শাকিরুল আলম শাকিল (৩৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শাকিল উপজেলার বেতগাড়ী বটতলা এলাকার মহসিন আলীর ছেলে এবং বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সদস্য।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার সন্ধ্যায় বেতগাড়ী বটতলা এলাকা থেকে শাকিলকে গ্রেফতার করা হয়। শাকিলের বিরুদ্ধে অস্ত্র আইনসহ আরও দু’টি মামলা রয়েছে। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) শাকিলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি নির্বাচিত হলেন জবির নাজমুল

করের টাকা কোথায় ব্যয় হচ্ছে জানানো হবে: অর্থ উপদেষ্টা

বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলার অনুমোদন

পশ্চিমবঙ্গে নির্বাচনের পর বাংলাদেশের দায়িত্ব বেড়েছে: নাহিদ ইসলাম

শ্রীমঙ্গলে লেকে ডুবে অটোরিকশা চালকের মৃত্যু 

ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, মমতা অধ্যায় শেষ