ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ অক্টোবর, ২০২৫ ০৬:০৭ এএম

আট গোলের থ্রিলারে মেসির দলের হার

আট গোলের থ্রিলারে মেসির দলের হার, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামিকে গোলবন্যায় ভাসিয়েছে শিকাগো ফায়ার। আট গোলের থ্রিলারে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত ৫-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মেসির দল।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ সকালে খেলতে নেমে ১১ মিনিটেই কর্নার থেকে হেডে গোল করে শিকাগোকে লিড এনে দেন তাহ ডি’আভিলা। ম্যাচের ২০ মিনিটে মেসির ফ্রিকিক ঠেকিয়ে দিলে সমতাসূচক গোল পেতে ব্যর্থ হয় মায়ামি। ৩১ মিনিটে দ্বিতীয় গোল হজম করে মায়ামি। শিকাগোকে লিড এনে দেন জোনাথন ডিন। ৩৯ মিনিটে এক গোল শোধ দেন মায়ামির টমাস অ্যাভিলেস। কিন্তু প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে আরও একটি গোল করে শিকাগো।

আরও পড়ুন

তবে দ্বিতীয়ার্ধে দুই গোল শোধ দিয়ে ম্যাচে সমতায় ফেরে মায়ামি। ৫৭ ও ৭৪ মিনিটে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ। তবে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে আরও দুই গোল হজম করে বড় হার নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ