ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৫ সকাল

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত হবে: ফয়েজ আহমদ তৈয়্যব, ছবি: সংগৃহীত।

তথ্যপ্রযুক্তি ডেস্ক: ডট বাংলা ও ডট বিডি ডোমেইন দ্রুত উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।শনিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘রেজিস্ট্রি রাইটস বিটিআরসি ও বিটিসিএলের অধীনেই থাকবে। তবে এবার রিসেলার সুবিধা চালু করা হবে এবং এজন্য এপিআই ডেভেলপ করার কাজ চলছে।’তিনি বলেন, ‘এতদিনে দেশে মিলিয়ন মিলিয়ন ডট বাংলা ও ডট বিডি ডোমেইন হোস্টেড হওয়ার কথা থাকলেও বাস্তবে হোস্টেড হয়েছে মাত্র ৪৫ হাজার ওয়েবসাইট। এর মধ্যে প্রায় ৩৭ হাজারই সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের, যেগুলো ডট গভ, ডট বাংলা ও ডট বিডি তিন ধরনের ডোমেইনের আওতায় আছে। অর্থাৎ বেসরকারি খাতে ডোমেইন ব্যবহারের সাফল্য এখনো শূন্যের কাছাকাছি।’

আরও পড়ুন

ফয়েজ আহমদ তৈয়্যব অভিযোগ করে বলেন, ‘আওয়ামী সরকারের সময়ে বিদেশ ভ্রমণ হবে না, এমন হাস্যকর কারণ দেখিয়ে এই খাতের অগ্রগতি আটকে রাখা হয়েছিলো। এতে ডোমেইন নেইম, হোস্টিংয়ের কারণে বিদেশে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা গিয়েছে, যা আংশিকভাবে হলেও বন্ধ করা প্রয়োজন।’ তিনি জানান, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জন্য যাচাই সাপেক্ষে ডট জিওভি ডোমেইন উন্মুক্ত করা হবে। একইভাবে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য ডট এডু ডট বিডি চালুর বিষয়েও পদক্ষেপ নেয়া যেতে পারে। পাশাপাশি ডটকম ডটবিডি রিসেলার সুবিধাও উন্মুক্ত করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১