ভিডিও বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৩৫ এএম

ব্যালন ডি’অর জয়ে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ফ্রান্স

ব্যালন ডি’অর জয়ে আর্জেন্টিনাকে ছুঁয়ে ফেলল ফ্রান্স, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সমস্ত জল্পনা-কল্পনা শেষে উসমান দেম্বেলের হাতেই উঠল ব্যালন ডি’অর ট্রফি। ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর ট্রফি জিতলেন এই পিএসজি তারকা। দেম্বেলের আগে ফরাসিদের মধ্যে ব্যালন ডি’অর জিতেছেন রাইমন্ড কোপা, মিশেল প্লাতিনি, জ্যাঁ পিয়েরে পাপিন, জিনেদিন জিদান এবং করিম বেনজেমা। এই ছয়জন মিলে সব মিলিয়ে ব্যালন ডি’অর জিতেছেন আটবার। যেখানে মিশেল প্লাতিনি একাই জিতেছেন তিনবার এবং বাকিরা একবার করে।

আর আটবার ব্যালন ডি’অর জেতার মধ্য দিয়ে দেশ হিসেবে সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ে ফ্রান্স ছুঁয়ে ফেলল আর্জেন্টিনাকে। ফ্রান্স ও আর্জেন্টিনা সমান ব্যালন ডি’অর জিতলেও, দুই দেশের জেতার মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য আছে। ফ্রান্সের হয়ে ছয়জন মিলে যেখানে আটবার জিতেছেন, সেখানে আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসি একাই জিতেছেন আটবার, যা এককভাবে কোনো ফুটবলারের সর্বোচ্চ ব্যালন ডি’অর জয়ের রেকর্ডও বটে।

মেসি প্রথম ব্যালন ডি’অর জেতেন ২০০৯ সালে। এরপর ২০১০ থেকে ২০১২ পর্যন্ত টানা আরও তিনটি ব্যালন ডি’অর জেতেন তিনি। মাঝে তিন বছরের বিরতি দিয়ে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফিটি মেসি জেতেন ২০১৫ সালে। পরবর্তী তিনটি ব্যালন ডি’অর মেসি জেতেন ২০১৯, ২০২১ ও ২০২৩ সালে। অন্য দিকে ফ্রান্সের হয়ে প্রথম ব্যালন ডি’অর জেতেন রাইমন্ড কোপা। এরপর ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে হ্যাটট্রিক ট্রফি জেতেন মিশেল প্লাতিনি। জ্যাঁ পিয়েরে পাপিন জেতেন ১৯৯১ সালে। কিংবদন্তি জিনেদিন জিদানের হাতে ট্রফিটি উঠে ১৯৯৮ সালে বিশ্বকাপ জেতার পর। এরপর লম্বা বিরতি দিয়ে ২০২২ সালে এই ট্রফি জেতেন করিম বেনজেমা। আর এবার জিতলেন দেম্বেলে।

আরও পড়ুন

দেশ হিসেবে ফ্রান্স ও আর্জেন্টিনার পর যৌথভাবে দ্বিতীয় স্থানে আছে জার্মানি, নেদারল্যান্ডস ও পর্তুগাল। পর্তুগালের হয়ে অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদো একাই জিতেছেন পাঁচবার। অন্যদের মধ্যে জিতেছেন ইউসেবিও এবং লুইস ফিগো। এছাড়া পাঁচবার করে এই ট্রফিটি জিতে তিন নম্বরে আছে  ইতালি ও ব্রাজিল। ব্রাজিলের হয়ে দুই বার জিতেছেন রোনালদো নাজারিও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর বিয়ে করার ইচ্ছা নাই, যেটা করেছি এটাই যথেষ্ট: বিদ্যুৎমন্ত্রী

আমরা ব্রাজিল বা কাউকেই ভয় পাই না: মরক্কো

আজ ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব

প্রথম ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের জন্য বিশাল সুখবর

প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে কাজ করছে সরকার : শামা ওবায়েদ