ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৫ রাত

মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে : সালাউদ্দিন টুকু

মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে : সালাউদ্দিন টুকু

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি প্রত্যাখ্যান করেছে। মানুষ কিন্ত পিআর পদ্ধতি বুঝে না। মানুষ পূর্বে যেভাবে ভোট দিয়েছে এবং যে পদ্ধতিতে মানুষ অভ্যস্ত, সেই পদ্ধতিতে ভোট দেবে। পিআর পদ্ধতি বলে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ জনগণ কখনই তা গ্রহণ করবে না। সেই জন্য তারা ভিন্ন পথে ষড়যন্ত্র করতে চায়। কাজেই যারা পিআর পদ্ধতি কথা বলে, তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে আমি মনে করি। জনগণের বিপক্ষে অবস্থান। জনগণ যেটাই অবস্থা সে অনুযায়ী জনগণ ভোট দেবে। 

আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা শাখা বিএনপির ১২টি ইউনিয়ন ও তৃণমূলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নির্বাচনে প্রত্যেক জায়গায় বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে। সরকার ঘোষণা দিয়েছেন রোজার আগেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের জনগণ আশা করে সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে। আমরা আস্থা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে।

আরও পড়ুন

সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক

রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র