ভিডিও বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১২ রাত

বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে ভস্মীভূত নির্বাচন অফিস মেরামতের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ

বগুড়ার দুপচাঁচিয়ায় আগুনে ভস্মীভূত নির্বাচন অফিস মেরামতের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ, প্রতীকী ছবি

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আগুনে ভস্মীভূত উপজেলা নির্বাচন অফিস মেরামতের জন্য ২০ লাখ ৭৯ হাজার ৪৪৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (বাজেট) হুমায়ুন কবির সইকৃত পত্রে, উপজেলা পরিষদ চত্বরের ক্ষতিগ্রস্ত নির্বাচন অফিস মেরামতের জন্য ২০ লাখ ৭৯ হাজার ৪৪৪ টাকা বরাদ্দ প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ জানান, জেলা নির্বাচন অফিস থেকে ভস্মীভূত ভবনটি মেরামতের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ প্রদানের জন্য নির্বাচন কমিশনে পত্র প্রেরণ করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারিতে ঘোষণা হওয়ায় নির্বাচন অফিসের ভবনটির গুরুত্ব বিবেচনা করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে ভস্মীভূত ভবনটি মেরামতের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এ বিষয়ে উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। দরপত্র প্রকাশের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করে দ্রুত ভবনটি মেরামত করা হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

ক্রিকেটের নিয়মে বড় পরিবর্তন আনল এমসিসি

শবেবরাতে কবর জিয়ারত সত্যিই কি উত্তম আমল?

ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতা

আওয়ামী লীগের এই অঞ্চলের দায়িত্ব নিয়ে নিলাম: নুরুল হক

রণতরীর দিকে আসা ইরানি ড্রোন গুলি করে নামালো যুক্তরাষ্ট্র