ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৫ পিএম

বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপ-পরিচালক

বগুড়ার নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করলেন উপ-পরিচালক। ছবি : দৈনিক করতোয়া

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক কৃষিবিদ সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ নন্দীগ্রামে সার ও কীটনাশকের দোকান পরিদর্শন করেছেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার নন্দীগ্রাম সদর ইউনিয়নের রণবাঘা বাজারের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে সরকারি রেটে কৃষকদের মাঝে সার ও কীটনাশক বিক্রির নির্দেশনা প্রদান করেন।

এছাড়াও তিনি নন্দীগ্রাম সদর ইউনিয়নের রণবাঘা বকের মরিচ ও আমন ধানের ক্ষেত এবং বুড়ইল ইউনিয়নের কহুলী বকের প্রকল্প প্রদর্শনী পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে মতবিনিময় করে উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন পরামর্শ দেন।

আরও পড়ুন

এসময় তার সাথে ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এখলাস হোসেন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজীউল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলী ইসলাম ও উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাকিরুল ইসলামসহ অন্যান্য কৃষি কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস ভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব

জয়পুরহাটর‌্যাব ফেন্সিডিলসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে

বগুড়ার সারিয়াকান্দিতে ৫ জন গ্রেফতার মাদক ও অস্ত্র উদ্ধার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

ফরিদপুরে হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

বগুড়ার ধুনটে মাদক সেবনের দায়ে ৪ জনের জেল-জরিমানা