ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫৪ দুপুর

আরও বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড

আরও বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড

ফের দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সোমবার (৮ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। 

প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ২৬০ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা।  বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

এর আগে গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা নির্ধারণ করে বাজুস, যা এর আগে ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা নির্ধারণ করা ছিল। 

৭ সেপ্টেম্বরের দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৩০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক লাখ ৪৮ হাজার ৫৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ২৩ হাজার ৬৭ টাকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের'এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পাবনায় ছাত্রদের 'হেয়ার স্টাইল' নির্ধারণ করে নোটিশ জারি

সংরক্ষিত নারী আসন : মনোনয়নপত্র তুলতে ঢাকায় বগুড়ার নেত্রীরা

বাদশা এমপি নির্বাচিত হওয়ায় বগুড়া বিএনপির শুকরিয়া দোয়া মাহফিল

বগুড়ার শেরপুরের চলাচলের রাস্তায় বেড়া দেয়ায় দুই পক্ষের হাতাহাতি

চিকিৎসাসেবার ‘হাব’ হবে উত্তরের জেলা নীলফামারী : স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব