ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ আগস্ট, ২০২৫, ০৩:০২ দুপুর

বগুড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত, আহত ১

বগুড়ায় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল চালক নিহত, আহত ১ প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরতলীর তেলিপুকুরে একটি পেট্রোল পাম্পের সামনে সড়ক দুর্ঘটনায় তানজিম (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় অপর তানজিমের সাথে থাকা অন্য আরোহী আহত হয়েছে। উভয়ের বাড়ি বগুড়া শহরের জামিন নগর এলাকায়। নিহত তানজিম পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি।

আজ শুক্রবার (১৫ আগস্ট) বেলা অনুমান ১১ টায় বগুড়া শহরের ফুলতলা এলাকায় ইলেকট্রিকের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে তিনমাথার অদূরে অতিথি ফিলিং স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক ও মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই সৈয়দ তানজিম হোসেন (২২) নিহত হয় এবং আব্দুল্লাহ নামে অপর আরোহী আহত হয়। মুমূর্ষু অবস্থায় তানজিমকে শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন

নিহত তানজিম শহরের জামিলনগর এলাকার সৈয়দ নূর মোহাম্মদের দ্বিতীয় ছেলে। আহত আব্দুল্লাহ একই এলাকার শাহিনের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

বিআরটিএ'র নতুন চেয়ারম্যান হলেন হাবীবুর রহমান

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার