ভিডিও শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৫, ০১:২৮ দুপুর

ইংল্যান্ডে ‘মুহাম্মদ’ নাম টানা ২ বছর জনপ্রিয়তার শীর্ষে

ইংল্যান্ডে ‘মুহাম্মদ’ নাম টানা ২ বছর জনপ্রিয়তার শীর্ষে

২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জন্মগ্রহণকারী ছেলেদের সবচেয়ে বেশি যে নামটি রাখা হয়েছে, তা হলো- ‘মুহাম্মদ।’ যুক্তরাজ্যের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস) কর্তৃক প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে এ তথ্য জানা যায়।

২০২৩ সালেও ‘মুহাম্মদ’ নামটি দেশ দু’টিতে জনপ্রিয়তায় শীর্ষে ছিল। ২০১৬ সালে সর্বপ্রথম ইংল্যান্ডে জনপ্রিয়তার দিক দিয়ে নামটি শীর্ষ ১০-এ জায়গা করে নেয়। এরপর থেকে নামটির জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পেয়েছে।

২০২২ সালে ‘মুহাম্মদ’ সেখানকার দ্বিতীয় ও ২০২১ সালে জনপ্রিয়তায় পঞ্চম স্থানে ছিল। ইংল্যান্ড ও ওয়েলসে এ নামটি সর্বপ্রথম ১৯২৪ সালে ১০০ জনপ্রিয় নামের তালিকায় স্থান পায়।

২০২৪ সালে এসে ইংল্যান্ড ও ওয়েলসে এটি অন্যতম শীর্ষ জনপ্রিয় নাম হিসেবে জায়গা পেল। গত বছর সেখানকার অন্তত ৫ হাজার ৭২১ জন শিশুর নাম ‘মুহাম্মদ’ রাখা হয়েছে। ২০২৩ সালের তুলনায় যা প্রায় ২৩ শতাংশ বেশি।

২০২৪ সালে ইংল্যান্ড ও ওয়েলসে জনপ্রিয় মুসলিম ছেলেদের অন্য নামগুলো হলো- ইউসুফ (৬৯), মুসা (৭৩), ইবরাহিম (৭৬) ও ইয়াহইয়া (৯৩)। আর মুসলিম মেয়েদের জনপ্রিয় নামগুলোর তালিকায় লায়লা ৫৬তম, মারইয়াম ৫৭তম ও ফাতেমা ৭৬তম অবস্থানে জায়গা করে নিয়েছে।

আরও পড়ুন

ছেলেদের নামের তালিকায় মুহাম্মদের পরে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে- ‘নোয়াহ’ ও ‘অলিভার।’ আর ইংল্যান্ড ও ওয়েলসে মেয়েদের শীর্ষ তিনটি জনপ্রিয় নাম হলো- ‘অলিভিয়া’, ‘অ্যামিলিয়া’ ও ‘লিলি’।

আরবি নাম ‘মুহাম্মদ’ অর্থ প্রশংসিত। ইংরেজিতে ‘মুহাম্মদ’ নামের বানান পরিবর্তিত হয়ে অন্তত ৩০ ভাবে লেখা হয়। বাংলায় মুহাম্মদ নামের বানানেও বেশ ভিন্নতা (মোহাম্মদ, মুহা. মো.)।

ব্রিটেনের সংবাদমাধ্যমগুলোর দাবি- ‘মুহাম্মদ’ নামের এই যে উত্থান, এটি হলো- দেশটিতে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি ও ইসলামি ঐতিহ্যের প্রতিফলন। কারণ, মুসলিম বাবা-মা তাদের সন্তানের নাম নবী কারিম (সা.)-এর নামের সঙ্গে মিলিয়ে রাখতেই বেশি পছন্দ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ গঠনে নাগরিকদেরকে পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

শহিদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের বিশেষ বার্তা ও শ্রদ্ধা

ঈদের দীর্ঘ ছুটি শেষে সোমবার খুলছে অফিস

১৭ বছর ধরে দিনটি স্বাভাবিকভাবে পালন করতে পারিনি : মির্জা ফখরুল

দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ করলেন প্রধানমন্ত্রী