ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৫ ০৬:৪৭ পিএম

পঞ্চগড়ে খড়ি ঘরে পড়ে ছিল বৃদ্ধের গলাকাটা মরদেহ

পঞ্চগড়ে খড়ি ঘরে পড়ে ছিল বৃদ্ধের গলাকাটা মরদেহ। প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা সদরের কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারের একটি খড়ির দোকান ঘর থেকে রফিকুল ইসলাম ডুবু (৭০) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৫ আগস্ট) সকালে ওই খড়ি ঘরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। বৃদ্ধকে কে বা কারা এবং কেন হত্যা করেছে তাৎক্ষণিক জানাতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টুনিরহাট বাজারের কাছেই নিহত ডুবুর বাড়ি। স্ত্রী মারা যাওয়ার পর ২০ বছর ধরে অন্যের দোকানসহ খড়ি ঘর পাহারা দেয়ার পর রাতে সেখানেই থাকতেন তিনি। খবর পেয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই এর সদস্যরা ঘটনাস্থলে যান এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেন। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, এমন একজন অসহায় বৃদ্ধ মানুষকে এভাবে হত্যা করা হল এটা আমরা ভাবতেই পারছিনা। তাকে হত্যার কোন কারণ আছে বলেও মনে হয় না। তারা নির্মম এই ঘটনা তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

আরও পড়ুন

পঞ্চগড় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ বলেন, হত্যাকান্ডের খবর পেয়ে থানা পুলিশসহ একাধিক টিম কাজ করছে, আলামত সংগ্রহ করছে। সম্ভাব্য সকল বিষয় বিবেচনায় নিয়ে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আশা করি খুব দ্রুত ঘটনার রহস্য উন্মোচন করতে সক্ষম হবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ঢাবিতে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, তিন দিনব্যাপী ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন

ফ্লপ সিনেমা’ বিতর্কে আলিয়ার নামে ভাইরাল পোস্ট

সোনার দাম আন্তর্জাতিক বাজারে আজ কত?

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক