ভিডিও মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৮ জুলাই, ২০২৬ ০৬:১৮ পিএম

পর্তুগালে বন অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫৫ জন গ্রেপ্তার

সংগৃহীত,পর্তুগালে বন অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫৫ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে চলতি বছরের শুরু থেকে বন অগ্নিকাণ্ড-সংক্রান্ত অপরাধের অভিযোগে ১৫৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির ন্যাশনাল রিপাবলিকান গার্ড (জিএনআর)।

মঙ্গলবার স্প্যানিশ বার্তা সংস্থা ইএফইর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

জিএনআর জানায়, ১ জানুয়ারি থেকে ২৭ জুলাই পর্যন্ত গ্রেপ্তারের এসব ঘটনা ঘটেছে। গ্রামীণ দাবানল প্রতিরোধ ও মোকাবিলায় নজরদারি, পরিদর্শন ও তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়।

জিএনআর-এর তথ্য অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত বন অগ্নিকাণ্ড-সংক্রান্ত ৫ হাজার ৩০১টি অপরাধ রেকর্ড করা হয়েছে। এর মধ্যে দূষণ-সংক্রান্ত ৮৮টি এবং প্রকৃতির ক্ষতিসংক্রান্ত ১১টি অপরাধ রয়েছে।

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে জিএনআর তাদের প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা বিভাগের কার্যক্রম তুলে ধরে। পরিবেশ ও প্রাকৃতিক ঐতিহ্যবিষয়ক আইনের লঙ্ঘন পর্যবেক্ষণ, তদন্ত ও প্রতিবেদন তৈরির দায়িত্বও এ বিভাগের।

আরও পড়ুন

এদিকে পর্তুগালে বেশ কয়েকটি বড় দাবানল মোকাবিলা অব্যাহত রয়েছে। দেশটির মধ্যাঞ্চলীয় গুয়ার্দা জেলায় রোচোসো ও সেরডেরা গ্রামের মধ্যবর্তী এলাকায় মঙ্গলবার সকালে একটি দাবানল নিয়ন্ত্রণের বাইরে ছিল। আগুন নিয়ন্ত্রণে প্রায় ৩০০ দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্গম এলাকায় তিনটি সক্রিয় অগ্নিকাণ্ডের ফ্রন্ট রয়েছে। এর সঙ্গে তীব্র গরম ও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা আরও কঠিন হয়ে উঠতে পারে।

দাবানলে পাঁচ দমকলকর্মী সামান্য আহত হয়েছেন। এ ছাড়া পেনাফিয়েল ও ভিলা ভার্দে পৌরসভার দাবানল নিয়ন্ত্রণে আনা হয়েছে। ভিলা ভার্দের আগুনে তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন দমকলকর্মী চিকিৎসা নিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালে বন অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫৫ জন গ্রেপ্তার

বরগুনা-২ আসনের সাবেক এমপি মারা গেছেন

নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের করা জিডি তদন্তের নির্দেশ

মিরপুরে দেয়াল ধসে ২ জন নিহত

কুড়িগ্রামে ১১ দিন লোডশেডিং স্থগিত

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ৩২১ বোতল ভারতীয় মদ জব্দ