ভিডিও সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৫ আগস্ট, ২০২৫ ০৬:১৬ পিএম

শাহরুখকে শুভেচ্ছা জানাল ফিফা প্রেসিডেন্ট

শাহরুখকে শুভেচ্ছা জানাল ফিফা প্রেসিডেন্ট

বিনোদন ডেস্কঃ  ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় শাহরুখ খানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম শাহরুখ খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান তিনি।

ইনস্টাগ্রামে ফিফা প্রেসিডেন্ট লিখেন, ভারতীয় চলচ্চিত্র জওয়ানের জন্য ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় অভিনন্দন শাহরুখ খান।

 

আরও পড়ুন

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটি নিয়ে তিনি বলেন, কিছুদিন আগে চলচ্চিত্র মুক্তি অনুষ্ঠানের পরে তোলা ছবি এটি। এটা খুবই আনন্দদায়ক সাক্ষাৎ ছিল। তিন দশকেরও বেশি সময় ধরে মানুষের মনোরঞ্জন এবং মুখে হাসি ফোটানোর জন্য আপনি যা করছেন তার জন্য আমি কৃতজ্ঞ।

 

এর আগে কখনো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি শাহরুখ খান।  বিশ্বজুড়ে অনেক পুরস্কার ও সম্মাননা পেলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল তার অধরা। এবার প্রথমবারের মতো ‘জওয়ান’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার পেতে যাচ্ছেন।

 

এ পুরস্কার ঘোষণার পর শাহরুখ খান একটি আবেগঘন ভিডিও বার্তায় তার ভক্ত, সিনেমার পুরো টিম, পরিবার এবং সহকর্মীদের প্রতি  কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি কৃতজ্ঞতা, গর্ব ও বিনয়ের সঙ্গে এই সম্মান গ্রহণ করছি। জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ার এ মুহূর্ত আমি সারাজীবন মনে রাখব। জুরি বোর্ড, চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং যারা মনে করেছেন, আমি এই সম্মানের যোগ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গীতা অনুরাগী জ্ঞান নিকেতনের শ্রীমদভগবদগীতার ২য় সংস্করণের মোড়ক উন্মোচন

বিশ্ববাজারে গমের চড়া দরে দেশের বাজারে বাড়তি আটা-ময়দার দাম

বগুড়ায় ২ বছরে দেড় হাজার অগ্নিকান্ড, ক্ষতি ১৮ কোটি টাকা, উদ্ধার ২৬ কোটি ২২ লাখ টাকার সম্পদ

বগুড়া মহানগরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

পেঁপে দিয়ে মুরগির পাতলা ঝোল রান্না করবেন যেভাবে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৃথক অভিযানে ট্যাপেন্টাডলসহ আটক ২