ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৩ আগস্ট, ২০২৫, ০৯:৫৪ সকাল

খাবারের জন্য গিয়ে প্রাণ গেল আরও ৬২ ফিলিস্তিনির

খাবারের জন্য গিয়ে প্রাণ গেল আরও ৬২ ফিলিস্তিনির, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৬২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় শনিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন। নিহতদের মধ্যে ৩৮ জন এমন স্থান থেকে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান, যেগুলো পরিচালনা করছে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। এই সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে। এর আগেও জিএইচএফ পরিচালিত স্থানে সহায়তা নিতে গিয়ে হতাহতের ঘটনা ঘটেছে। যদিও গত সপ্তাহেই ইসরায়েল ঘোষণা দিয়েছিল, মানবিক সহায়তা পৌঁছাতে সুবিধা দিতে তারা কিছু এলাকায় প্রতিদিনই হামলায় কৌশলগত বিরতি দেবে।

এই বিরতির ঘোষণার পর ২৭ জুলাই থেকে তা কার্যকর হয়। তবে জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, শুধু বুধবার ও বৃহস্পতিবারেই খাদ্য সহায়তা নিতে গিয়ে ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট ১৩৭৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, একই সময়ের মধ্যে অপুষ্টি ও অনাহারে মারা গেছেন আরও ১৬৯ জন, যাদের মধ্যে ৯৩ জন শিশু।

আরও পড়ুন

সহায়তা নেওয়ার সময় ইসরায়েলি সেনা ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা চুক্তিতে নিয়োজিত মার্কিন কন্ট্রাক্টরদের কাছ থেকে সরাসরি গুলি চালানোর বহু অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন গাজাবাসীরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে : শিল্পমন্ত্রী

সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

মা দিবসে হাহাকার : তিলে তিলে গড়া সংসারে ঠাঁই মেলেনি যে মায়েদের