ভিডিও শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ আগস্ট, ২০২৫, ০৭:৫২ বিকাল

নাটোরের লালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি গ্রেফতার

নাটোরের লালপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শাশুড়ি গ্রেফতার

লালপুর (নাটোর) প্রতিনিধি : লালপুরে নিলা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নান্দ-রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। নিলা বেগম ওই গ্রামের মোজাফফর হোসেন (৩২) এর স্ত্রী ও ছোট ময়না গ্রামের নেফাজ আলী সরকারে মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা নেফাজ আলী বাদি হয়ে রাতেই লালপুর থানায় স্বামী, শ্বশুর-শাশুড়ি ও দেবরের নামে মামলা দায়ের করে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত নিলা বেগমের চার বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝুলন্ত লাশ দেখতে পায় তার শাশুড়ি। পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়। 
লালপুর থানার এসআই ওমর ফারুক শিমুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

আরও পড়ুন

এ ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করেছে। রাতেই অভিযান চালিয়ে তার শাশুড়ি মর্জিনা বেগমকে (৫০) গ্রেফতার করা হলেও বাকি আসামিরা ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। লালপুর থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিতে নোবেলজয়ী নারীকে গ্রেপ্তার করল ইরান

বিপিএল মাতাতে আসছেন রহমানুল্লাহ গুরবাজ

পাসপোর্ট অফিসের ভেতরে ককটেল বিস্ফোরণ

তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : ট্রাম্প

হাদির ওপর হামলাকারীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার : ডিএমপি কমিশনার

গোপালগঞ্জে কোর্টের সামনে ২ ‘হাতবোমা’ বিস্ফোরণ