ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৫, ০৫:৫৪ বিকাল

বগুড়ার সোনাতলায় কৃষকলীগ নেতা মতিন গ্রেফতার

বগুড়ার সোনাতলায় কৃষকলীগ নেতা মতিন গ্রেফতার। ফাইল ছবি

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলা (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) কৃষকলীগ নেতা আব্দুল মতিনকে (৫২) গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুল মতিন উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের পূর্ব তেকানী গ্রামের আছাব্বর আলী আকন্দের ছেলে। তার বিরুদ্ধে সোনাতলা থানায় নাশকতা মামলা রয়েছে। তিনি তেকানী চুকাইনগর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক।

থানা সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কৃষকলীগ নেতা আব্দুল মতিন পুলিশী গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। আজ শনিবার (১২ জুলাই) সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদু নবীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

বিআরটিএ'র নতুন চেয়ারম্যান হলেন হাবীবুর রহমান

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার