ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ০৮ জুলাই, ২০২৫ ০২:২১ পিএম

শুরুতেই জোড়া উইকেট হারালো বাংলাদেশ

শুরুতেই জোড়া উইকেট হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২৮৬ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরুর আভাস দেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে শুরুতেই জোড়া উইকেট হারালেন টাইগাররা।

২৮৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন তানজিদ তামিম। তবে তা ধরে রাখতে পারেননি তিনি। দলীয় ১৯ রানে ১৩ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান এই টাইগার ওপেনার।

এরপর ক্রিজে এসেও সুবিধা করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ ধরেন এই ব্যাটার। তার বিদায়ে শুরুতেই বেশ চাপে পড়েছে বাংলাদেশ।

আরও পড়ুন

তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে শুরুর এই চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন পারভেজ হোসেন ইমন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির জিয়া হল সংলগ্ন কাঁটাবন বহুতল ভবনে আগুন

জবি শিক্ষার্থী অর্ঘ্য ও চন্দনের নেতৃত্বে হামলা, আহত সাংবাদিকসহ একাধিক শিক্ষার্থী

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

কনডেম সেলে ইবাদত বন্দেগি করে দিন কাটে সেই মিন্নির

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তায় যা বললেন অভিনেত্রী