ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ০৩:২৪ দুপুর

বগুড়ার সান্তাহারে গাঁজাসহ একজন গ্রেফতার

বগুড়ার সান্তাহারে গাঁজাসহ একজন গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

আদমদীঘি/সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে গাঁজাসহ রমজান আলী (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলোনীর রেশমা খাতুনের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রমজান আলী ইয়ার্ড কলোনী এলাকার ইউনুছ আলীর ছেলে।

আদমদীঘি থানা পুলিশ জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় সান্তাহার ইয়ার্ড কলেনাী এলাকায় মাদক বিক্রি হচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করে তার শরীর তল্লাশি করে ২শ গ্রাম গাঁজা উদ্ধার করে।

আরও পড়ুন

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আজ শনিবার (৫জুলাই) আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের মধ্যেই 'আওয়ামী স্টাইলে' দেশ পরিচালনার লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিশ্বকাপে না খেলা ছিল বাংলাদেশের জন্য বড় ভুল: সাকিব

বিআরটিএ'র নতুন চেয়ারম্যান হলেন হাবীবুর রহমান

একসাথে শেষ হতে পারে ইরান ও ইউক্রেন যুদ্ধ: ট্রাম্প

যুক্তরা‌ষ্ট্রে লিমনের প্রথম জানাজা আজ

রাজধানীতে জঙ্গি সন্দেহে চারজন গ্রেপ্তার, অস্ত্র-জিহাদি বই উদ্ধার