ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ১০:১৬ দুপুর

এবার বাদই পড়লেন লিটন

এবার বাদই পড়লেন লিটন, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : লিটন দাসের ফর্মটা মোটেও পক্ষে কথা বলছিল না। সর্বশেষ ৮ ওয়ানডেতে তার ইনিংস ৬, ১*, ০, ০, ২, ৪, ০ ও ০। এমন বাজে ফর্মের পাশাপাশি গতকালের অনুশীলনেও দেখা যায়নি তাকে। প্রথম ওয়ানডের পর থেকেই তাই কথা উঠছিল তার জায়গা নিয়ে। শেষমেশ জায়গা হলো না বাংলাদেশ দলে। তাকে ছাড়াই দ্বিতীয় ওয়ানডেতে নামছে দল।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানডেতে বেশ অনেক দিন ধরেই ফর্মহীন। প্রথম ম্যাচে তাকে চারে নামানো হয়েছিল। তবে তিনি আউট হয়েছেন রানের খাতা খোলার আগেই। এই ফরম্যাটে শেষবার তিনি দুই অঙ্ক ছুঁয়েছেন প্রায় দুই বছর আগে। এরপর থেকে আট ইনিংসে তিনি শূন্য রানে আউট হয়েছেন চার বার, রান করেছেন মোটে ১৩। ফলে তার ওপর আজ আস্থা না রাখার সম্ভাবনাই বেশি ছিল। সেটাই শেষমেশ সত্যি হয়েছে। তার জায়গায় দলে ফিরেছেন শামীম হোসেন পাটোয়ারী। 

অফ ফর্ম তো বটেই, লিটনকে সরিয়ে শামীমকে ফেরানোর কারণটা কৌশলগতও। লিটনকে চারে খেলালে তিনি, তাওহীদ হৃদয়, জাকের আলী ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে মিডল অর্ডারের চারজনই ডানহাতি হয়ে পড়েন।  আর ডানহাতিদের বিপক্ষে লঙ্কান লেগ স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গার ইতিহাসটা বেশ সমৃদ্ধ। সঙ্গে লঙ্কান শিবিরে বাঁহাতি স্পিনারও আছেন একাধিক। সে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এদিকে বাংলাদেশ দলে আরও এক পরিবর্তন আছে। তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়েছে ম্যানেজমেন্ট। তার জায়গায় একাদশে এসেছেন হাসান মাহমুদ।

আরও পড়ুন

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের জনবিরোধী কাজের প্রতিবাদ হবে সংসদ ও রাজপথে : হুইপ মাওলানা রফিকুল ইসলাম

নওগাঁর আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না : এমপি রেজু শেখ

চাঁপাইনবাবগঞ্জে শিরিন সুলতানা নামের গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এবার ঈদে রাবি ক্যাম্পাসে দুই শতাধিক শিক্ষার্থী

রাজশাহীর পুঠিয়ায় ডাম্পট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত

দিনাজপুরের চিরিরবন্দরে ৩ বস্তা গাঁজা উদ্ধার ৩ মাদক ব্যবসায়ী আটক