রাজশাহীর পুঠিয়ায় ডাম্পট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলে নিহত
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী পুঠিয়ার বানেশ্বর কলাহাটে বালুবাহী ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও ৫ বছরের ছেলে নিহত হয়েছে। আজ বুধবার (১৮ মার্চ) বিকেলে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর কলাহাটে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার কিছু পর ডাম্প ট্রাকে বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন- রাজশাহী জেলার চারঘাট উপজেলার মৌগাছী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে কাউসার ইমাম ও তার ৫ বছরের ছেলে রেদোয়ান। শিবপুরহাটে অবস্থিত পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, রাজশাহীর বানেশ্বরের দিক থেকে আসা বালুবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-৮৩৬৩) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল সংঘর্ষ ঘটে।
আরও পড়ুনএ সময় ঘটনাস্থলেই বাবা ও ছেলের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন






