ভিডিও বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৮ মার্চ, ২০২৬, ১০:১১ রাত

দিনাজপুরের চিরিরবন্দরে ৩ বস্তা গাঁজা উদ্ধার ৩ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের চিরিরবন্দরে ৩ বস্তা গাঁজা উদ্ধার ৩ মাদক ব্যবসায়ী আটক

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১৮ লাখ টাকা মূল্যের ৩ বস্তা গাঁজা ও মাদক বিক্রিকালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর গ্রামের দারুল ফালাহ মাদরাসার সামনে পুলিশ অভিযান চালিয়ে ৩১ পিস টাপেন্টাডলসহ নান্দেড়াই গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে মোকছেদুল ইসলাম (৪৩), চিরিরবন্দর আদর্শ পাড়ার আইয়ুব আলীর ছেলে মাহামুদুল ইসলাম (২২) ও একই পাড়ার আইন উদ্দিনের ছেলে এবং চিরিরবন্দর উপজেলা পরিষদের কর্মচারী আল আমিনকে (৩৫) আটক করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

অপরদিকে আজ বুধবার (১৮ মার্চ) সকালে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের মাদারগঞ্জ বাজারে পুলিশের একটি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা কাভার্ডভ্যানযোগে মাদারগঞ্জ হতে চিবুক মন্দিরগামী বৈদেশীর রাস্তায় পাালানোর চেষ্টা করলে পুলিশ পিছনে ধাওয়া দেয়। এতে মাদক ব্যবসায়ীরা কাভার্ড ভ্যান রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন

এসময় কাভার্ড ভ্যানে তল্লাশি করে ১৮ লাখ টাকা মূল্যের ৩ বস্তা গাঁজা (৬০ কেজি) পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। থানার অফিসার ইনচার্জ মাহমুদুন-নবী বলেন, আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পরিত্যক্ত গাঁজাগুলি জব্দ করে একটি মামলা রুজু করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের চিরিরবন্দরে ৩ বস্তা গাঁজা উদ্ধার ৩ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে বাস চাপায় পথচারী নিহত

ঈদে পর্যটকদের জন্য প্রস্তুত নওগাঁর পর্যটনকেন্দ্রগুলো

 শেষ মুহুর্তে ঈদ ঘিরে জমজমাট ভ্যানের দোকান

বগুড়ার সান্তাহার জংশনের কাছে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত, দেড় শতাধিক আহত

বগুড়ার ঈদ মার্কেট কেনাকাটায় শেষ সময়ে ভিড় আতর-সুরমার দোকানে