ভিডিও রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুলাই, ২০২৫, ০৯:০৩ সকাল

সাঁতারে ঢাবি’র তারকা শেখ জামিল : পাঁচটি ইভেন্টেই প্রথম

সাঁতারে ঢাবি’র তারকা শেখ জামিল : পাঁচটি ইভেন্টেই প্রথম, ছবি: দৈনিক করতোয়া ।

ঢাবি প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ জামিল হাসান এবার ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা ২০২৫- এ ব্যক্তিগত ও দলগত মিলিয়ে মোট পাঁচটি ইভেন্টে প্রথম স্থান অর্জন করে নজর কেঁড়েছেন সবার।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই সাঁতারে বিশেষ আগ্রহী জামিল নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি সাঁতারু সর্বোচ্চ তিনটি ব্যক্তিগত ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। জামিল অংশ নেন- ১০০ মিটার ফ্রি-স্টাইল, ২০০ মিটার ফ্রি-স্টাইল, ২০০ মিটার ব্যক্তিগত মিডলে। এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে এবং তিনটিতেই প্রথম স্থান অর্জন করেন। তবে এখানেই শেষ নয়। জামিল ৪০০ মিটার দলগত রিলে এবং ওয়াটারপোলো দলগত ইভেন্টেও নিজের দলকে প্রথম স্থানে নিয়ে যান। জামিলের এ অর্জনে খুশি তার বন্ধুবান্ধব, শিক্ষক ও তার পরিবারের সদস্যরা।শেখ জামিল বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আগেও বিভিন্ন জাতীয় ও নদীভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তিনি মেঘনা নদীতে ৫ কিলোমিটার এবং পদ্মা নদীতে ১০ কিলোমিটার সাঁতারে অংশ নিয়ে সফলভাবে প্রতিযোগিতা সম্পন্ন করেছেন। 

আরও পড়ুন

এছাড়া গত বছর বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার জন্য প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছিলেন। যদিও বৈরী আবহাওয়ার কারণে প্রতিযোগিতা বাতিল হয়, তবে এবার নতুন প্রত্যয়ে জামিল বাংলা চ্যানেল পাড়ি দিতে চান। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব সৃষ্টি করা হয়েছে: নাছির

কৃষিজমি রক্ষা করেই শিল্পের প্রসার ঘটাতে হবে : শিল্পমন্ত্রী

সকালের মধ্যেই ৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

টাইগারদের স্লিপ ক্যাচিংয়ে উন্নতি চান কোচ

পুলিশ সপ্তাহ আজ, শেষ মুহূর্তে পদক প্রদান অনুষ্ঠান স্থগিত

মা দিবসে হাহাকার : তিলে তিলে গড়া সংসারে ঠাঁই মেলেনি যে মায়েদের