ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৪ ডিসেম্বর, ২০২৪, ০৯:৫০ সকাল

দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল

দ্বিতীয় সন্তানের মা হলেন কোয়েল, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : দ্বিতীয় সন্তানের মা হলেন ওপার বাংলার অভিনেত্রী কোয়েল মল্লিক। শনিবার সকালে সামাজিক মাধ্যমে সুখবরটি ভাগ করে নেন নায়িকা ও তার প্রযোজক স্বামী নিসপাল সিং রানে। 

এর আগে দুর্গাপূজার সময় অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন কোয়েল মল্লিক। তখন থেকে মল্লিক-রানে পরিবারের মধ্যে শুরু হতে থাকে অধীর অপেক্ষা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল, ঘর আলো করে কোয়েলের কোলে এলো এক ফুটফুটে কন্যা সন্তান। কোয়েল ও সদ্যোজাত দুজনেই সুস্থ আছেন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই খুব একটা কথা বলেন না কোয়েল। নিজের ছেলে সন্তানকে নিয়েও ছবি পোস্ট করতে দেখা যায়না তাকে। এবার মেয়ের জন্মের খবরও খুব সাদামাটাভাবেই দিলেন কোয়েল। 

অভিনেত্রীর ওই পোস্টে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তারকা থেকে নেটিজেনরাও। অভিনেত্রী মিমি চক্রবর্তী, ইশা সাহা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অভিনেতা জিৎ-ইনস্টাগ্রামেই তাকে অভিনন্দন জানিয়েছেন। এখন কেমন দেখতে হল কোয়েলের মেয়ে, অনুরাগীরা তা দেখার আশায় দিন গুনছেন।

আরও পড়ুন

কিছুদিন আগেই ‘মিতিন মাসি’ সিরিজের শ্যুটিং শেষ করেছেন কোয়েল, এছাড়া মহালয়ায় টেলিভিশনের পর্দায় তাকে দুর্গার বেশে দেখা গেছে। ছেলে কবীরের জন্মের পর কাজে ফিরেছিলেন তিনি। এবার মেয়ের জন্মের পর কতদিনের মাথায় নতুন কাজ নিয়ে পর্দায় ফেরেন কোয়েল সেই অপেক্ষায় তার অনুরাগীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে, ক্ষুদে শিক্ষার্থীদের বললেন প্রধানমন্ত্রী

ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু, ৭ বছর বয়সী ছেলে হাসপাতালে

স্বপ্নের ধান তলিয়ে যেতে দেখে জমিতেই কৃষকের মৃত্যু

দ্রুতই বাংলাদেশে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালু করবে ভারত

বাংলাদেশে তরুণ গল্পকারদের ক্ষমতায়নে তিন বছর পূর্তি উদযাপন করল ভিভো ও এসওএস চিলড্রেনস ভিলেজ

ডাকসুর ভিপি পদে থেকে মেয়র নির্বাচন: গঠনতন্ত্র কী বলছে?