ভিডিও বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৫ ১১:৫৪ এএম

যুদ্ধবিরতি শুরু হয়েছে, দয়া করে লঙ্ঘন করবেন না: ট্রাম্প

যুদ্ধবিরতি শুরু হয়েছে, দয়া করে লঙ্ঘন করবেন না: ট্রাম্প, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ইরান ও ইসরাইলের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইউএস প্রেসিডেন্টের এমন ঘোষণার পরপরই ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-সম্পর্কিত সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা ‘সম্পূর্ণ মিথ্যা’।মার্কিন সরকারের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর সকাল থেকে ইসরায়েলের বীরশেবায় মোট ৬ দফায় ১০-১৫টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইরান। এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাংলাদেশ সময় সাড়ে ১১টার দিকে ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন, ‘যুদ্ধবিরতি শুরু হয়েছে, দয়া করে লঙ্ঘন করবেন না।’

ইসরাইলের চ্যানেল ১৪-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের মিসাইল হামলায় বীরশেবা শহরে নিহতের সংখ্যা বেড়ে ৪ জন হয়েছে। একটি ভবনে আটকে থাকা বেশ কয়েকজনকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আরও পড়ুন

লিনয় রেশেফ (দক্ষিণাঞ্চলের দমকল ও উদ্ধারকারী দলের মুখপাত্র) জানিয়েছেন, ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঠিক আগে ক্ষতিগ্রস্ত একটি ভবনে এখনও বেশ কয়েকজন আটকা রয়েছেন। আটকে পড়া সেসব ব্যক্তিদের উদ্ধার অভিযান চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মহানগরে যুবক গুলিবিদ্ধ

শিশুদের বছরে একটি করে গাছ লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টাইন কোচের বিশেষ বার্তা

বাংলাদেশে আসছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’

প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী