ভিডিও মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ জুন, ২০২৫, ০৪:৪৬ সকাল

মেঘনা নদীতে ২৮ যাত্রী নিয়ে ডুবেছে স্পিডবোট

মেঘনা নদীতে ২৮ যাত্রী নিয়ে ডুবেছে স্পিডবোট, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নৌকায় থাকা ২৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (২৩ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বউ বাজার এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট থেকে স্পিডবোটটি ২৮ জন যাত্রী নিয়ে নলচিরা ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। যাত্রাপথে বউ বাজার এলাকার কাছে পৌঁছালে নদীতে প্রবল স্রোতের মুখে পড়ে বোটটির তলা ফেটে যায় এবং পানি ঢুকতে শুরু করে। পরিস্থিতি বুঝতে পেরে চালক তাৎক্ষণিকভাবে বোটটি একপাশে কাত করে যাত্রীদের নেমে যেতে সহায়তা করেন। পরে যাত্রীরা স্থানীয়দের সহযোগিতায় সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়।

আরও পড়ুন

নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ চন্দ্র সাহা জানান, স্রোতের তোড়ে বোটের নিচের অংশ ফেটে যায়। ফলে বোটটি ডুবে যায়। তবে কোনো যাত্রী হতাহত হয়নি। সবাই নিরাপদে উদ্ধার হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার মন্ত্রণালয়ে দুর্নীতি করে কেউ ২৪ ঘণ্টাও থাকতে পারবে না : শিক্ষামন্ত্রী

জুলাইয়ের শহীদ শিশু জাবিরের মা-কে মনোনয়ন দিল জামায়াত জোট

পুলিশের চেষ্টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে: আইজিপি

প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষাার্থীদের মহাসড়ক অবরোধ

ইরানের সঙ্গে আজই ইসলামাবাদে চুক্তি সই হবে: ট্রাম্প

আজ থেকে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, বগুড়ায় কেন্দ্রের সংখ্যা বাড়লেও কমেছে শিক্ষার্থী