ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৮ জুন, ২০২৫, ০৬:৫৮ বিকাল

বরিশালে বাকেরগঞ্জ গৃহবধূকে কুপিয়ে হত্যা

বরিশালে বাকেরগঞ্জ গৃহবধূকে কুপিয়ে হত্যা

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় গৃহবধূ আসমা আক্তারকে (৪০) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

আজ বুধবার (১৮ জুন) এ তথ্য নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ।

ওসি বলেন, এ ঘটনায় বুধবার অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন নিহতের ছেলে আছিম বিল্লাহ। হত্যার কারণ উদ্ধারসহ জড়িতদের গ্রেফতারে কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ওসি।

নিহত আসমা আক্তার বাকেগঞ্জের কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক নাহিদ হাসান ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে একাধিক স্থানে ক্ষতের চিহ্ন দেখতে পাওয়া গেছে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। ঘটনার পেছনে পারিবারিক বিরোধ, জমি সংক্রান্ত দ্বন্দ্ব বা অন্য কোনো কারণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিবি’র স্বপদে ফিরলেন পরিচালক নাজমুল

তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন : মির্জা ফখরুল

ইরানে হামলার প্রস্তুতি সম্পন্নের পথে যুক্তরাষ্ট্র

বার্সাকে টপকে শীর্ষে ফিরলো রিয়াল

শ্রীপুরে যান্ত্রিক ত্রুটির কবলে মহুয়া এক্সপ্রেস, অপর লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক

ফ্যামিলি কার্ডের নামে বিএনপি আচরণবিধি লঙ্ঘন করছে : গোলাম পরওয়ার