ভিডিও শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৫ ০৬:২৮ পিএম

গাংনীতে স্কুলের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

গাংনীতে স্কুলের পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে ফাহিম হোসেন (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফাহিম হোসেন জোড়পুকুরিয়া গ্রামের জাহিদ হোসেনের ছেলে।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফারুক হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নুরানি জানান, আজ সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পানিতে ছেলেরা স্কুলের মাঠে ফুটবল খেলা শেষ করে পুকুরে নেমে গোসল করে বাড়িতে ফিরে যায়। শিশু ফাহিম বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। বন্ধুদের কাছ থেকে জানা যায় ফাহিম পুকুরে গোসল করতে নেমেছিল। কিন্তু পুকুর থেকে উঠে বাড়ি গেছে কিনা সেটা তারা বলতে পারছে না। শুরু হয় পুকুরের পানিতে খোঁজাখুঁজি। খবর দেওয়া হয় বামন্দি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে। স্থানীয় লোকজন শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করার সময়ে লিডার আব্দুল মতিন এর নেতৃত্বে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি টিম সেখানে হাজির হয়। ফায়ার সার্ভিস টিমের সদস্যরা শিশুটির মরদেহ উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন শিশুটি অনেক আগেই মারা গেছে বলে নিশ্চিত করেন।

আরও পড়ুন

ফাহিম হোসেন পুকুরে গোসল করতে নেমে ডুব দিয়ে পুকুরের পানিতে তলিয়ে যায়। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে বলে স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছেন।

গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনোই সংস্কারের কথা বলিনি: মির্জা ফখরুল

কলাপাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

তোপের মুখে আর্জেন্টাইন তারকার গোল উদযাপনের ছবি সরিয়ে নিলো চেলসি

ঢাবিতে শিবিরের ‘লীগ ধর’ ম্যারাথন অনুষ্ঠিত, তিন দিনব্যাপী ‘রক্তাক্ষরে জুলাই’ প্রদর্শনীর উদ্বোধন

ফ্লপ সিনেমা’ বিতর্কে আলিয়ার নামে ভাইরাল পোস্ট