ভিডিও মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৫, ১১:৫৯ দুপুর

চাঁদপুরে সাড়ে ৪ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুরে সাড়ে ৪ মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সাড়ে চার মণ (১৮০ কেজি) জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়েছে। সোমবার (১৬ জুন) রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (১৭ জুন) বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

তিনি বলেন, হরিনা ফেরিঘাটে যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন পরিবহনে চেকিং করে একটি পরিবহন থেকে চার মণ (১৮০ কেজি) জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত চিংড়ি চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে এনে মাটিতে পুঁতে নষ্ট করা হয়েছে।

আরও পড়ুন

চাঁদপুর কোস্টগার্ডের সদর টিম, উপজেলা ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের ক্ষেত্র সহকারী মো. জামিল এই অভিযান অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুহাট

রংপুরের গঙ্গাচড়ায় নতুন ঘর পেয়ে স্বস্তিতে হোটেল শ্রমিকের পরিবার

গাইবান্ধায় ট্রাকচাপায় অবসরপ্রাপ্ত বিচারক নিহত

দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যস্ততম সড়কের ওপর চালের বাজার, দুর্ঘটনার ঝুঁকি

লালমনিরহাটে নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ

গ্রাম থেকে শহর-সর্বত্র আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করছে সরকার- প্রতিমন্ত্রী মীর শাহে আলম