ভিডিও রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৭ জুন, ২০২৫ ১০:৩৪ এএম

ঝিনাইদহে ১৬ ককটেলসহ রাজ্জাক মোল্লা আটক

ঝিনাইদহে ১৬ ককটেলসহ রাজ্জাক মোল্লা আটক

নিউজ ডেস্ক:  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পীর গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে ১৬টি ককটেলসহ রাজ্জাক মোল্লা নামের এক বিএনপি কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। 

সোমবার (১৬ জুন) রাত ৩টার দিকে রাজ্জাক মোল্লাকে আটক করা হয়। তিনি গোপালপুর গ্রামের আবসার আলী মোল্লার ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পীর গোপালপুর গ্রামে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনী। এ সময় রাজ্জাক মোল্লার বাড়ি থেকে ১৬টি ককটেল ও ককটেল তৈরীর উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

এ বিষয়ে জামাল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভুলু বলেছেন, রাজ্জাক মোল্লা বিএনপির কর্মী। তার কাছ থেকে যে ককটেল পাওয়া গেছে, এর দায়ভার সংগঠন নেবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি-মিঠু ও সম্পাদক তানু

দুই দফা দাবিতে বগুড়ায় ডাকঘর কর্মচারী সমিতির সমাবেশ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমাণ আদালত ৩ মাদকসেবীর কারাদণ্ড

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জেরে হামলায় ১ জন আহত

শিবিরের বিরুদ্ধে সাবেক শিক্ষার্থী হেনস্তার অভিযোগ: প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি

ঢাকায় ৪০ লাখ টাকার জা/ল নোট জব্দ করলো পুলিশ