ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৫, ০৩:৪৯ দুপুর

রাজবাড়ীতে ২ স্কুল শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় আটক ১

গ্রেপ্তার শিহাব মন্ডল

রাজবাড়ীর পাংশায় প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ২ শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় শিহাব মন্ডল নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার ( ১৫ জুন) রাতে পাংশা মডেল থানায় ২ ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে কশবামাজাইল ইউনিয়নের কুঠিমালয়াট গ্রামের উজ্জল মন্ডলের ছেলে শিহাব মন্ডলকে আসামী করে ও একই এলাকার জেহের আলী মন্ডলের ছেলে হাসমত আলীকে আসামি করে পৃথক ২ টি ধর্ষণ মামলা দায়ের করেন।

একটি মামলায় রাতেই শিহাব মন্ডল কে উপজেলার কুঠিমালয়াট তার নিজ এলাকা থেকে গ্রেফতার করে পাংশা মডেল থানা পুলিশ পুলিশ।

মামলা ও পরিবার সূত্রে জানা যায়, গত রবিবার (১৫ জুন) বেলা ১১ টার দিকে দুই শিক্ষার্থী স্কুল থেকে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রাম এলাকায় এলে সিহাব ও হাসমত আমাদের পথ রোধ করে এবং পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখিয়ে পাশের পানের বরজের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে।  

আরও পড়ুন

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, দুই স্কুল শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা ২ টি মামলার মধ্যে একটি মামলায় শিহাব মন্ডল নামে একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর মামলার আসামীকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো : রুমিন ফারহানা

স্বাধীনতা পুরস্কার পেলেন জোবেরা লিনু

বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন

হাজারীবাগে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২৫

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী