ভিডিও বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৬ জুন, ২০২৫ ১২:১৮ পিএম

কুমিল্লায় অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ শিমুল গ্রেফতার

কুমিল্লায় অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ শিমুল গ্রেফতার

কুমিল্লায় অস্ত্রসহ মো. আবু ওবায়েদ ওরফে শিমুল (৩৬) নামের একজনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল রোববার গভীর রাতে সদর উপজেলার কার্তিকপুর এলাকায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শিমুল নগরীর আলোচিত সন্ত্রাসী রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী এবং কার্তিকপুর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে।

সোমবার এক বিজ্ঞপিত্ত র‍্যাব-১১ সিপিসি-২ জানায়, শিমুল দীর্ঘদিন যাবৎ কুমিল্লার আলোচিত সন্ত্রাসী চাপাপুর এলাকার রেজাউলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করে আসছিল। সন্ত্রাসী রেজাউল সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে অস্ত্র সরবরাহ করতেন। পরবর্তীতে তিনি নিজেকে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর অনুসারী হিসেবে পরিচয় দিতে শুরু করেন।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ চক্রটি অস্ত্রের মাধ্যমে রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গোপন তথ্যের ভিত্তিতে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে শিমুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি পাইপগান, তিনটি ককটেল, ছয় রাউন্ড শটগানের গুলি, একটি ৭.৬৫ মিমি গুলি, একটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়।

শিমুলের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয় বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে আইসক্রিম ও ফলের দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ : স্পিকার

নগদের নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে

বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

বিশ্বকাপের মাঝপথেই টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা