বগুড়ার কাহালুতে আম পাড়তে গিয়ে পা পিছলে পড়ে বৃদ্ধের মৃত্যু
কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালুতে বাড়ির টিনের ছাউনির উপরে উঠে আম পাড়ার সময় পা পিছলে মাটিতে পরে সিদ্দিকুর রহমান নামের (৮১) এক বদ্ধ মারা গেছে। ঘটনাটি ঘটেছে আজ রোববার (১৫ জুন) সকাল আনুমানিক ৮টায় কাহালু বাজার এলাকায় সরকারি খাদ্য গুদামের উত্তর পাশে। সিদ্দিকুর রহমান কাহালু উপজেলার আখুনজা গ্রামের মৃত আহসানুল্লাহ’র ছেলে।
জানা গেছে, সিদ্দিকুর রহমান দীর্ঘদিন ধরে উল্লেখিত স্থানে বসবাস করতেন। উল্লেখ্য ঘটনার দিন সকালে আম পাড়ার সময় পা ফস্কে নীচে মাটিতে পরে গিয়ে সে গুরুতর আহত হয়। এরপর বাড়ির লোকজন তাকে সাথে সাথে চিকিৎসার জন্য কাহালু উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনমন্তব্য করুন



_medium_1776358037.jpg)
_medium_1776357230.jpg)
_medium_1776356651.jpg)
_medium_1776356151.jpg)


_medium_1776350692.jpg)