ভিডিও শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১২ জুন, ২০২৫, ০২:৪০ দুপুর

গার্লিক বিফ তৈরির রেসিপি

ছবি : সংগৃহিত,গার্লিক বিফ তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : গরুর মাংসের ভুনা কিংবা ঝোল তো খাওয়া হয়ই, চাইলে তৈরি করতে পারেন ব্যতিক্রম স্বাদের কিছু। তেমনই একটি পদ হলো গার্লিক বিফ। সুস্বাদু এই পদ রাখতে পারেন উৎসব-আয়োজনে। রুটি, পরোটা, পোলাও, খিচুড়ির সঙ্গে পরিবেশন করতে পারবেন গরুর মাংসের এই পদ। চলুন তবে জেনে নেওয়া যাক গার্লিক বিফ তৈরির রেসিপি-


তৈরি করতে যা লাগবে

গরুর মাংস- ১ কেজি

পেঁয়াজ কুচি ১ কাপ

হলুদ গুঁড়া- ১ চা চামচ

মরিচ গুঁড়া- ২ চা চামচ

আদা ও রসুন বাটা- আধা চা চামচ

রসুনের কোয়া- ৪/৫টি

ধনিয়া ও জিরা গুঁড়া- ১ চা চামচ

আরও পড়ুন

তেল- আধা কাপ

টমেটো সস- আধা কাপ

টক দই- ১ কাপ

গরম মসলা- গুঁড়া আধা চা চামচ

লবণ- স্বাদমতো।


যেভাবে তৈরি করবেন

প্রথমে মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। এবার একটি পাত্রে মাংস, হলুদ, মরিচ, টক দই, আদা, রসুন, লবণ, ধনিয়া, জিরা গুঁড়া, লবণ ভালো করে মিশিয়ে নিন। মেরিনেট করে রাখুন আধা ঘণ্টার মতো। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ লালচে করে ভেজে নিন। এবার তাতে মাখানো মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিন। এরপর প্রয়োজনমতো পানি দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হয়ে এলে তার সঙ্গে রসুনের কোয়া, কাঁচা মরিচ ও টমেটো সস নামিয়ে নিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহতের ঘটনায় জামায়াতের শোক

উইকিপিডিয়ায় যুক্ত হলো শহীদ শরীফ ওসমান হাদির জীবনী

ঝড়ের সময় রাজধানীতে সীমানা প্রাচীর ধসে প্রাণ গেল নারীর

৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

অস্ট্রেলিয়ায় ঈদুল ফিতরের তারিখ ঘোষণা