ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৪ মার্চ, ২০২৬ ০৮:৩০ এএম

তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

ছবি: সংগৃহীত, তুরস্ক কোনো যুদ্ধে জড়াবে না: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ককে কোনো আঞ্চলিক যুদ্ধে টেনে নেওয়া যাবে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বলেছেন, ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যেও তুরস্ক নিজেকে সংঘাত থেকে দূরে রাখার চেষ্টা করছে।

রমজান উপলক্ষে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে বক্তব্য দিয়ে এরদোয়ান জানান, তুরস্কের দিকে আসা ইরানের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৃতীয়বারের মতো প্রতিহত করেছে তুর্কি কর্তৃপক্ষ। তিনি বলেন, দেশের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্ক সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, “এই পুরো প্রক্রিয়ায় আমাদের আকাশসীমার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সব প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছি—যেমনটি আমরা গত রাতেও করেছি।”

আরও পড়ুন

এরদোয়ান আরও বলেন, তুরস্কের প্রধান অগ্রাধিকার হলো দেশকে এই বিস্তৃত আঞ্চলিক সংঘাতের বাইরে রাখা।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল–যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীলতা তৈরি করেছে। এমন পরিস্থিতিতে তুরস্কের অবস্থান আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার

১

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার ৫১০

২

সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন নতুন অধিনায়ক লিটন দাস

৩

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা: নিহত ৫

৪

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট স্থাপনের নির্দেশ

৫

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

৬