ভিডিও রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৪:৫৭ দুপুর

চিকেন চুকুনি খেয়েছেন কখনো? 

সংগৃহিত,চিকেন চুকুনি খেয়েছেন কখনো? 

লাইফস্টাইল ডেস্ক : অনেকের কাছে হয়তো নামটি নতুন শোনাতে পারে, কিন্তু একবার খেলে এর স্বাদ সহজে ভোলা যায় না। ঘরোয়া উপকরণেই সহজে তৈরি করা যায় এই মজাদার পদ। ভাত, রুটি কিংবা পোলাও সবকিছুর সঙ্গেই দারুণ মানিয়ে যায় চিকেন চুকুনি। চাইলে ঘরেই বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু খাবারটি। রইলো চিকেন চুকুনির সহজ রেসিপি।

উপকরণ

বোনলেস চিকেন (ছোট কিউব করা) ৪০০-৫০০ গ্রাম
আদা-রসুন বাটা ১ চা চামচ
হলুদ আধা চা চামচ
কাশ্মীরি মরিচগুঁড়ো ১ চা চামচ
পাতলা স্লাইস করা পেঁয়াজ
লেবুর রস
কাঁচামরিচ কুচি
ধনেপাতা কুচি
লবণ স্বাদমতো
চিকেন চুকুনি
দইয়ের মিশ্রণে যা লাগবে
ঘন টক দই ১ কাপ
রসুন বাটা ১ চা চামচ
লবণ স্বাদমতো
সামান্য চিনি
ফোড়নের জন্য লাগবে
সরিষার তেল ২ টেবিল চামচ
মেথি ১/২ চা চামচ
শুকনো মরিচ ৩-৪ টি
কারিপাতা (ঐচ্ছিক)।

যেভাবে তৈরি করবেন

আরও পড়ুন

প্রথমেই আদা-রসুন, হলুদ, কাশ্মীরি মরিচগুঁড়ো, লেবুর রস, লবণ দিয়ে চিকেন মেরিনেট করে রাখুন। ১ ঘণ্টা পর চিকেনগুলো অল্প তেলে ভেজে নিন। এরপর ভাজা চিকেনের সঙ্গে স্লাইস করা পেঁয়াজ, কাঁচামরিচ ও ধনেপাতা ভালোভাবে মিশিয়ে নিন।

অন্যদিকে টক দইয়ের সঙ্গে রসুন বাটা, লবণ ও চিনি মেশান। অন্য কড়াইয়ে সরিষার তেল গরম করে মেথি ও শুকনো মরিচের ফোড়ন দিয়ে সামান্য হলুদ ও মরিচ গুঁড়ো মিশিয়ে দইয়ের ওপর ঢেলে দিন। সবশেষে ফোড়ন দেওয়া দই চিকেনের মিশ্রণে ভালোভাবে মিশিয়ে নিন। ব্যস তৈরি হয়ে গেলো লোভনীয় স্বাদের চিকেন চুকুনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকায় বসা নিয়ে মারামারি, কিল-ঘুষিতে একজনের মৃত্যু

সংসদে স্পিকারের কাছে নিজের নিরাপত্তা চাইলেন জামায়াতের এমপি

উত্তরা মটরসে ম্যানেজার নিয়োগ, থাকছে না বয়সসীমা

এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

ডেকো ফুডসের নিয়োগ বিজ্ঞপ্তি, ২০ বছর হলেই আবেদন