ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০১:৫৩ দুপুর

রংপুরের তারাগঞ্জে হিমাগার থেকে ২৬ ড্রাম মিষ্টি জব্দ

রংপুরের তারাগঞ্জে হিমাগার থেকে ২৬ ড্রাম মিষ্টি জব্দ। ছবি : দৈনিক করতোয়া

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি :  রংপুরের তারাগঞ্জে একটি হিমাগারে অবৈধভাবে ২৬ ড্রাম মিষ্টি মজুদ করে রাখার অভিযোগে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন। গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১ টায় সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের অভিযানে তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের বাঙ্গালীপুর এলাকার ব্রাদার্স ষ্টোরেজ এ অভিযান চালিয়ে ২৬ ড্রাম মজুদ রাখা মিষ্টি জব্দ করার পর ধ্বংস করা হয়।

পরে অবৈধভাবে হিমাগারে মিষ্টি মজুদ রাখার অভিযোগে সিলেট মিষ্টি মুখের মালিক সৃজিত দেবকে ২৫ হাজার, ভাই ভাই দোকানের ফজলু হককে ৫ হাজার, রব্বানী হোটেলের মালিক হাফিজার রহমানকে ১৫ হাজার ও বাঁধন মিষ্টি ভান্ডারের মালিক নুর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন

রংপুর সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের অধীনে ৩৪ ইস্ট বেঙ্গলের তারাগঞ্জ ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট শরীফ বলেন, ঈদকে সামনে রেখে লম্বা সময়ের জন্য কোল্ড স্টোরেজে আলুর পরিবর্তে মিষ্টি মজুদ করে রাখা হয়েছে। সুবিধামত সময়ে তারা সেগুলো পরে বাজারে নেবেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহ আমানতে দুই দিনে আরও ৭ ফ্লাইট বাতিল

চীন সরকারের আমন্ত্রণে বেইজিংয়ে গেল বিএনপির প্রতিনিধি দল

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮

ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনা নিয়ে আশাবাদী হোয়াইট হাউস

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

লেবাননে শিগগিরই যুদ্ধবিরতি হতে পারে: হিজবুল্লাহ