ভিডিও রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১০ জুন, ২০২৫, ০৫:৫৩ সকাল

নাটোরে সড়ক দুর্ঘটনায়  নিহত ২

নাটোরে সড়ক দুর্ঘটনায়  নিহত ২, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: নাটোরে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় এই দুটি দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে রমজান আলী নামে এক রিকশাচালক ঘটনাস্থলেই মারা যান। নিহত রমজান আলী উপজেলার পাটকৈল মহল্লার মৃত খাদেম আলীর ছেলে।

অপরদিকে, নলডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তানভির রহমান (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়।

আরও পড়ুন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার সময় তাকে মৃত ঘোষণা করেন। নিহত তানভীর উপজেলার মির্জাপুর গ্রামের মকলেছুর রহমানের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ঔদ্ধত্যের কড়া জবাব দেওয়া হবে : লারিজানি

৫৩ পুলিশ কর্মকর্তাকে বদলি

নারী শিক্ষার জন্য খালেদা জিয়ার যুগান্তকারী উদ্যোগ আন্তর্জাতিকভাবেও প্রশংসিত : রাষ্ট্রপতি

বড় যুদ্ধেও ইরানে সরকার পতন ‘কঠিন’: মার্কিন সমন্বিত গোয়েন্দা প্রতিবেদন

খালেদা জিয়ার ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা গ্রহণ করলেন জাইমা রহমান

নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা, সমন জারি