ভিডিও সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৯ জুন, ২০২৫, ১১:৩৭ দুপুর

মঙ্গলবার থেকে হজের ফিরতি ফ্লাইট 

মঙ্গলবার থেকে হজের ফিরতি ফ্লাইট 

শেষ হয়েছে পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা। এবার হাজীদের দেশে ফেরার পালা। আগামীকাল মঙ্গলবার (১০ ‍জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হাজীদের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত।

মিনায় শয়তানকে কংকর নিক্ষেপ এবং কাবা ঘরে ফরজ তওয়াফ শেষে মিনায় ফিরছেন হাজিরা। ফেরার পথে অনেকে পথ হারিয়ে আশ্রয় নেন মক্কায় হজ মিশনে। বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন মারা গেছেন। 

চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেয় এবং ৪৬২ জনকে আইন লঙ্ঘন করায় গ্রেপ্তার করে।

আরও পড়ুন

চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের দেশ থেকে সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল, আর শেষ ফ্লাইট ৩১ মে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনসহ আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সাক্ষাৎ

ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

‘নেইমারকে বিশ্বকাপ দলে রাখা হয়েছে শুধুই মার্কেটিংয়ের জন্য’

পাকিস্তানে বোমা হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা

রেকর্ড সংখ্যক অভিবাসীকে নাগরিকত্ব দিলো জার্মানি