ভিডিও বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৮ জুন, ২০২৫, ০৮:৩২ সকাল

কোরবানির মাংস বিতরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

সংগৃহিত,কোরবানির মাংস বিতরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ২ জন নিহত

মফস্বল ডেস্ক : কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে বাগেরহাটের মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৭ জুন) সন্ধ্যায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনাখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।


নিহতরা হলেন- বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামের আজিজুল চৌধুরী (৪০) এবং একই গ্রামের মুরসালিন চৌধুরী (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, আহত অবস্থায় প্রথমে আজিজুল চৌধুরীকে রাত ৮টার দিকে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় মুরসালিন চৌধুরীর মৃত্যু হয়। এছাড়া আহতদের বাগেরহাটের মোল্লাহাট, খুলনা এবং গোপালগঞ্জের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


স্থানীয়রা জানান, শনিবার বিকেলে কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে সন্ধ্যায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের নারীসহ ৩২ জন আহত হন। আহতদের মধ্যে এরশাদ গ্রুপের দুই জন নিহত হন।

আরও পড়ুন

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, শনিবার সন্ধ্যায় কোরবানির মাংস বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে দুইজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।


তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। এছাড়া পুলিশ অপরাধীদের ধরতে চেষ্টা চালাচ্ছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ইসরায়েলকে লক্ষ্য করে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

মুসলমানদের জন্য শিক্ষণীয় ওহুদের যুদ্ধ

যুদ্ধের রসদ নয়, আক্রান্ত হিসেবে সমর্থন চাই: ঢাকায় ইরানের রাষ্ট্রদূত

ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মিসাইল

‘মনে হচ্ছে কেউ মুখে চড় মেরেছে’, শোচনীয় পরাজয়ের পর মার্করাম