ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৫ ১০:৩২ পিএম

রংপুরের তারাগঞ্জে ইরানি দম্পতিকে আটক ও মারধর করে বিদেশি মুদ্রা ছিনতাই

রংপুরের তারাগঞ্জে ইরানি দম্পতিকে আটক ও মারধর করে বিদেশি মুদ্রা ছিনতাই

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের ঘুরতে আসা এক ইরানি দম্পতিকে আটকে রেখে ব্যাপক মারধর করে মোবাইল ফোন ও বিদেশি মুদ্রা ছিনতাই করে নেয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১ টায় ঘটনাটি ঘটেছে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ঘনিরামপুর গ্রামে।

জানা গেছে, ইরানি দম্পতি সেলিম রেজা (৬৪) ও স্ত্রী ইয়াজদানতো ইয়াসমিনকে (৫৭) সেনাবাহিনী ও পুলিশ গিয়ে উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত ঘনিরামপুর গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম, মোখছেদুল ইসলামের স্ত্রী রাবেয়া বেগম, মৃত আবুল হোসেনের ছেলে রশিদুল ইসলাম ও মেরাজুল ইসলামকে পুলিশ আটক করেছে।

উদ্ধার হওয়া ওই দুই ইরানি দম্পতি সেনাবাহিনী ও পুলিকে জানায়, গত রোববার তারা ঢাকা থেকে রংপুরে ঘুরতে এসেছিলেন। ঘটনার দিন রোববার ওই দম্পতি বিদেশি হওয়ায় ভাড়াকরা গাড়িতে হুগল ম্যাপ ব্যবহার করে নিজে ড্রাইভ করায় মহাসড়ক থেকে ভুল রাস্তা দিয়ে উপজেলার বেলতলি সড়ক হয়ে কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামে ঢুকে পড়েন।

আরও পড়ুন

এরপর তারা ওই গ্রামের লোকজনের কাছে সহযোগিতা চান। কিন্তু ওই গ্রামের লোকজন তাদের সহযোগিতা না করে উল্টো দম্পতিকে মারধর করে ডলার, মোবাইল ফোন, একটি ঘড়িসহ ব্যাগে থাকা পাসপোর্ট ছিনিয়ে নেয়।

তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, এ ঘটনায় ৪জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। সেনাবাহিনীর টহল দল এলাকায় সার্স করে বিদেশি নাগরিকদের খোয়া যাওয়া ডলার, ঘড়ি, মোবাইল ফোন ও পাসপোর্ট উদ্ধোর করে কড়া নিরাপত্তা দিয়ে দুই ইরানি নাগরিককে রংপুর পুলিশের কাছে হস্তান্তর করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৬

গাইবান্ধা মডেল রেলওয়ে স্টেশন নানা সমস্যায় জর্জরিত

বগুড়ার ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, দইয়ের মান সনদ না থাকায়

গল্প ভালোলাগছেনা বিধায় সিনেমা করছেন না পূর্ণিমা

পদ্মা সেতুর ইটিসিতে টোল আদায় ১০ কোটি টাকা, নিবন্ধিত যান ১ হাজার

পাবনায় ট্রান্সফরমার চোরচক্রের ৬ সদস্য গ্রেফতার