ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ৩১ মে, ২০২৫, ১২:৩৪ দুপুর

শিবচরে ৬৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

শিবচরে ৬৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরের শিবচরে প্রাইভেটকারে করে ইয়াবা বহনের সময় জুয়েল ফরাজী (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় হাজার আটশ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
 
গতকাল শুক্রবার (৩০ মে) গভীর রাতে উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত জুয়েল ফরাজী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার জয়ার হাটবাজার গ্রামের আজিজুল হকের ছেলে।
 
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ মে) রাত আড়াইটার দিকে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি আশফাকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে।
এ সময় মাদারীপুরগামী একটি সাদা প্রাইভেটকারে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। গাড়ির ভেতরে থাকা জুয়েল ফরাজীর কাছ থেকে ছয় হাজার আটশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ আটক করা হয় এবং প্রাইভেটকারটিও জব্দ করে পুলিশ।
 
এ বিষয়ে শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মুন্সি আশফাকুল ইসলাম বলেন, “গতকাল রাতে অভিযান চালিয়ে ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদারীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল

হরমুজ প্রণালী কেন এতো গুরুত্বপূর্ণ?

দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট ভবনে হামলা

অথৈকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুললেন তানজিন তিশা

উপসাগরীয় দেশগুলোতে ইরানের আক্রমণ 'অবিশ্বাস্যরকম ভুল কৌশল': তুরস্ক

ইরানে সর্বোচ্চ নেতা নির্বাচনের পরিষদ ভবনে হামলা