ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২০ মে, ২০২৫, ০৪:০৩ দুপুর

কানাডায় কুমার বিশ্বজিৎ-এর সঙ্গে দেখা হলো সাবিনা ইয়াসমিনের

কুমার বিশ্বজিৎ ও সাবিনা ইয়াসমিন

অভি মঈনুদ্দীন : কিছুদিন আগেই কানাডা গিয়েছেন বাংলাদেশের গানের গর্ব জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন। কানাডাতেই দীর্ঘদিন যাবত চিকিৎসাধীন আছেন বাংলাদেশের গানের আরেক কিংবদন্তী সঙ্গীতশিল্পী কুমার বিশ্বজিৎ-এর ছেলে নিবিড়। শো শেষে কুমার বিশ্বজিৎ ও তার ছেলের সঙ্গে দেখা করতে চলে যান সাবিনা ইয়াসমিন। নিবিড়কে দেখা শেষে কুমার বিশ্বজিৎ-এর সঙ্গে অনেকটা সময় গল্প করেন সাবিনা ইয়াসমিন।

কুমার বিশ্বজিৎ বলেন,‘ শ্রদ্ধেয় সাবিনা আপা সময় করে আমাদের কাছে এসেছেন, নিবিড়কে দেখে গেছেন এ জন্য তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপার সঙ্গে দেখা হয়ে কথা বলে ভীষণ ভালোলাগলো। আপা নিবিড়ের জন্য অনেক দোয়া করে গেছেন।’

এদিকে সাবিনা ইয়াসমিন মূলত কানাডা গিয়েছিলেন ‘বাংলাদেশ ফ্যাস্টিভ্যাল’-এ সঙ্গীত পরিবেশন করার জন্য। সঙ্গীত পরিবেশনা শেষে দু’একদিনের মধ্যেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

সাবিনা ইয়াসমিন বলেন, ‘খুউব চমৎকার অনুষ্ঠান হয়েছে। সবমিলিয়ে অনেক গুছানো ছিলো পুরো আয়োজন। গান গেয়ে ভীষণ ভালোলাগলো। সবাই পুরো আয়োজন ভীষণ উপভোগ করেছেন। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

আরও পড়ুন

ঢাকায় ফিরে সাবিনা ইয়াসমনি বিটিভির ‘আনন্দ মেলা’ অনুষ্ঠানে অংশগ্রহন করবেন বলেও জানা গেছে। গেলো ঈদে ‘আনন্দ মেলা’ সঙ্গীত পরিবেশন করেছিলেন রুনা লায়লা। সেই ধারাবাহিকতায় এবার এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। এছাড়াও আনন্দ মেলায় থাকছে আরো নানান আয়োজন।

কুমার বিশ্বজিৎ জানান, একটু একটু করে তিনি স্টেজ শোতে নিয়মিত হবার চেষ্টা করছেন। সেখানেই নানান আয়োজনে স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যামাজনের ডাটা সেন্টারে ইরানের হা/না: পরাজয় ঘনিয়ে আসছে আমেরিকার?

আজ থেকে ঈদের ছুটি পর্যন্ত ঢাবির ক্লাস-পরীক্ষা বন্ধ

পাবনার ভাঙ্গুড়ায় পানিতে ডুবে ও ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ২

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

বগুড়ায় মসজিদে চুরির সময় নারী আটক

আবারও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত