ভিডিও রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩২

প্রকাশ : ১৪ মে, ২০২৫, ০৬:২৩ বিকাল

রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নার্সিং কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সাথে আজ বুধবার (১৪ মে) দুপুর ১২টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। আজ বুধবার (১৪ মে) সকালে কলেজের অধ্যক্ষ মতিয়ারা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আগের দিন ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) এবং বিএসসি নার্সিং (বেসিক) শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্খিত ঘটনার প্রেক্ষিতেই কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে।

কলেজ অধ্যক্ষ মতিয়ারা খাতুন বলেন, আগামী ১৬ মে থেকে পরীক্ষা। আরও বিশৃঙ্খলা যদি হয়ে যায়, এ আশঙ্কায় কলেজ বন্ধ করে দিতে হলো। সবকিছু স্বাভাবিক হলে শিক্ষা কার্যক্রম আবারও চালু হবে।’

আরও পড়ুন

উল্লেখ্য, ডিপ্লোমা (সিনিয়র স্টাফ নার্স) কোর্সের শিক্ষার্থীরা তাদের বিএ-এর সমমান দেওয়ার দাবিতে টানা আন্দোলন করে আসছেন।

আর এটি না করার দাবিতে আন্দোলন করছেন বিএসসি নার্সিং (বেসিক) কোর্সের শিক্ষার্থীরা। এ নিয়ে মঙ্গলবার দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে দু’পক্ষের অন্তত ১০ শিক্ষার্থী আহত হন। এর জের ধরে কলেজ বন্ধ ঘোষণা করা হলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঢাবিতে চাঁদাবাজি ও হয়রানির অভিযোগ’ ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্রদলের

আবু সাঈদ হত্যা : বেরোবি ভিসিসহ আসামিদের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ

এবার বড় পর্দায় জুটি বাঁধছেন নিশো-মেহজাবীন

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি

চট্টগ্রামে বিএনপির জনসভাস্থল কানায় কানায় পূর্ণ

ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শিয়া জোটের সমর্থন পেয়েছেন নূরী আল-মালিকি