ভিডিও মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৩ মে, ২০২৫, ০৮:৫৭ রাত

চাঁদপুরে অবৈধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ

চাঁদপুরে অবৈধ ৪০০ চায়না দুয়ারি জাল জব্দ

চাঁদপুর সদর উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের যৌথ অভিযানে ছোট মাছ নিধনের উদ্দেশ্যে ব্যবহৃত অবৈধ ৪০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে শহরের বাসস্ট্যান্ড কুমিল্লা থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাস থেকে এসব চয়না দুয়ারি জাল জব্দ করা হয়।

চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক সোমবার (১২ মে) রাতে এসব তথ্য জানান।

আরও পড়ুন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা বাসস্ট্যান্ডে কুমিল্লা থেকে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি বাস থেকে জালগুলো শহরের পুরান বাজার নিয়ে যাওয়ার সময় জব্দ করে। বিকেল ৪টার দিকে কোস্টগার্ড জব্দ জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে।

তিনি আরও জানান, জব্দ ৪০০টি চায়না দুয়ারি জালের আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান বিজয় দিবস আজ

বিজয়ের বর্ণিল সাজে রাজধানী

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলায় গ্রেফতার ২

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ