ভিডিও শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬ ০৭:৩১ এএম

ভাগ্য খুলছে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের

ছবি: সংগৃহীত, ভাগ্য খুলছে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের

প্রশাসনে দীর্ঘদিন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের সচিব পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য নবম থেকে ১৮তম ব্যাচের কর্মকর্তাদের বিবেচনায় নেওয়া হচ্ছে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নতুন সরকারের প্রথম সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) সভায় এ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। সভায় প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রায় ১৫০ জন কর্মকর্তার তালিকা প্রস্তুত করা হয়েছে, যাদের মধ্য থেকে মেধাবী, দক্ষ ও অভিজ্ঞদের চুক্তিভিত্তিক সচিব হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। বিশেষ করে গত প্রায় ১৮ বছরে বিভিন্ন কারণে পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন

বর্তমানে প্রশাসনে প্রায় ১৫টি সচিব পদ শূন্য রয়েছে। এসব পদে যোগ্য ও বঞ্চিত কর্মকর্তাদের নিয়োগ দিয়ে প্রশাসনের শূন্যতা পূরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান, প্রতিনিধিত্ব করবেন আনিকা 

বিশ্বকাপ ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

ফিলিস্তিনি বন্দীদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা ইসরায়েলের

এবারের বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়ন দল বাকিরা কে কত পাচ্ছে?

বাংলাদেশের দুই শিল্পী শুভ ও নন্দিতা’র গানে মুগ্ধ এ আর রহমান