ভিডিও শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৫, ০১:৫৩ দুপুর

কুড়িগ্রামে বাড়ির পাশেই স্কুলছাত্রীর মরদেহ

কুড়িগ্রামে বাড়ির পাশেই স্কুলছাত্রীর মরদেহ। প্রতীকী ছবি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলায় ফসলি জমি থেকে জান্নাতি (১৫) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১০ মে) সকাল ৮টার দিকে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া গ্রামে বাড়ির পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত জান্নাতি স্থানীয় কাগজিপাড়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী এবং কৃষক জাহিদুল হকের মেয়ে।

পুলিশ জানায়, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার আলামত পাওয়া গেলেও ঘটনাটি তদন্তাধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) হাবিবুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ বছর পর প্রিমিয়ার লিগে কভেন্ট্রি সিটি

৫.৫ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্যমন্ত্রী

খুলনায় পুলিশ সদস্যের রহস্যজনক মৃত্যু

মার্কিন নৌ-অবরোধ বহাল থাকলে হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন রুমিন ফারহানা