ভিডিও শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১০ মে, ২০২৫ ০৭:৩৩ পিএম

নওগাঁর ধামইরহাটে যুবকের আত্মহত্যা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবা-মায়ের ওপরে অভিমান করে সাগর ইসলাম (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে গতকাল শুক্রবার সন্ধ্যায় বগুড়া টিএমএস হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়। নিহত সাগর ইসলাম উপজেলার রামরামপুর তেলিপাড়া এলাকার রাহিদুল ইসলামের ছেলে।

নিহতের বাবা রাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে সামান্য কিছু টাকার জন্য আমার ওপরে অভিমান করে সে নিজ ঘরে বিষ পান করে। পরে ওই রাতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে সেখানে চিকিৎসা প্রদানের পরে রোগীর অবস্থার অবনতি হলে গতকাল শুক্রবার বগুড়া টিএমএস হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্য চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সে মাদক সেবনের সাথে জড়িত ছিল।

আরও পড়ুন

এবিষয়ে ধামইরহাট থানার ওসি আব্দুল মালেক জানান, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। আজ শনিবার (১০ মে) সকালে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ কর্মী নিয়োগ দেবে আরএফএল, ফ্রেশার প্রার্থীদের আবেদন

১

ম্যানেজার পদে নিয়োগ দেবে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান নগদ, কর্মস্থল ঢাকা

২

হুথি হামলা ঠেকাতে সৌদি আরবে সামরিক সরঞ্জাম মোতায়েন করছে ফ্রান্স

৩

বিশ্বে আগামী ১৫ বছরে ৮০ কোটি কর্মসংস্থান ঘাটতির শঙ্কা

৪

কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই টার্গেট পয়েন্টে পৌঁছাতে হবে: পানিসম্পদমন্ত্রী

৫

বিএসএফের কাছে আটক ২ বাংলাদেশি পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি

৬