ভিডিও রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:২৩ দুপুর

চীনে বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণে নিহত ৮

চীনে বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণে নিহত ৮, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর চীনের শানসি প্রদেশের শুয়োইয়াং শহরে একটি ছোট বায়োটেক কোম্পানিতে শনিবার সকালে বিস্ফোরণে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। 

সিনহুয়া বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে, জিয়াপেং বায়োটেকনোলজি নামে ছোট বায়োটেক কোম্পানিতে দুর্ঘটনাটি ঘটে। সংস্থাটি একটি পাহাড়ি এলাকায় অবস্থিত এবং দুর্ঘটনার স্থান থেকে গাঢ় হলুদ ধোঁয়া উঠতে দেখা গেছে। সিনহুয়া প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুয়োইয়াং শহরে বিস্ফোরণটি সকালে ঘটে। জিয়াপেং বায়োটেকনোলজির আইনগত প্রতিনিধি গ্রেফতার করা হয়েছে এবং দুর্ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।

রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, কোম্পানিটির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, এবং তাদের কোনও ওয়েবসাইট নেই। বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন

উল্লেখ্য, জিয়াপেং বায়োটেকনোলজির ২০২৫ সালের জুনে প্রতিষ্ঠিত। সংস্থাটি প্রাণি খাদ্য, কয়লা পণ্য এবং নির্মাণ সামগ্রী নিয়ে গবেষণা করে থাকে।  খরব : রয়টার্স  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বায়োটেক কোম্পানিতে বিস্ফোরণে নিহত ৮

ব্রাজিলের বিশ্বকাপ দলে জায়গা হচ্ছে না নেইমারের! 

সাংবাদিক ছাঁটাইয়ের জেরে ওয়াশিংটন পোস্টের সিইউ’র পদত্যাগ

মায়ামির হয়ে নতুন মৌসুমে দারুণ শুরু মেসির

পাকিস্তান থেকে পণ্য ও যাত্রীবাহী রেলকোচ কিনতে চায় বাংলাদেশ

তারেক রহমান তরুণ, তার চিন্তা-ভাবনা তরুণ : মির্জা ফখরুল